✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে নগরবাসী, গাবতলী-কল্যাণপুরে ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১১:৫২:২৮ |

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ছাড়ার ধারা থামেনি। কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে ও ছুটির সুযোগ কাজে লাগিয়ে এখনও গ্রামের পথে ছুটছেন অনেক নগরবাসী।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুরে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে অনেকেই বাসের জন্য অপেক্ষা করছিলেন।

কল্যাণপুর টার্মিনালে অপেক্ষারত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম জানান, ঢাকায় কোরবানি দেওয়ার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি। কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন শেষে এখন পরিবারের সবাইকে নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। বাকি ছুটিটা মা-বাবার সঙ্গে কাটানোর পরিকল্পনা তার।

এবার অনেক চাকরিজীবী সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যোগ করতে পেরেছেন। ফলে ঈদের আনুষ্ঠানিকতা রাজধানীতে শেষ করে এখন তারা গ্রামের দিকে যাচ্ছেন, যাতে পুরো ছুটিটাই বাড়িতে উপভোগ করা যায়।

যাত্রীদের চাপ আছে কিনা জানতে চাইলে গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মইন জানান, গতকাল থেকে আজ যাত্রীদের চাপ কিছুটা কমলেও যাত্রীরা যাচ্ছেন। আগামীকাল (রবিবার) যাত্রীদের চাপ কমে আসবে।

তিনি আরও জানান, আমাদের গাড়িগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। কারণ কাল (রবিবার) থেকে ঢাকায় ফেরার চাপ শুরু হবে।

তবে যাত্রীদের অভিযোগ- কিছু পরিবহন এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা ভোগান্তি বাড়াচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..