✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৫:০৪:০৯ |গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে গেছে। নিহতদের মধ্যে এক শিশু, গর্ভবতী নারী ও তিনজন পুরুষ রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।
বৃহস্পতিবার উপজেলার বেদগ্রাম এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহীসহ চারজন নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাসযাত্রী।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।