বিদেশিদের কিয়েভ ছাড়তে বলল রাশিয়া, বড় হামলার প্রস্তুতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৪৯:৩৫ |

যেকোনো মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে আছড়ে পড়তে পারে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ক্রেমলিনের পক্ষ থেকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কিভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকরা যেন অতি দ্রুত শহর ত্যাগ করেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েয়েছে, এবার তাদের মূল নিশানা কিভের ‘সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র’ এবং সামরিক কমান্ড পোস্টগুলো। সাধারণ মানুষকে প্রশাসনিক ও সামরিক ভবনগুলো থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 

এই রক্তচক্ষুর পেছনে রয়েছে এক প্রতিশোধের আগুন। গত শুক্রবার রুশ-অধিকৃত স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় হামলায় ২১ জন নিহত হওয়ার দাবি করে মস্কো। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী পাল্টা দাবি করেছে যে তারা কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্যবস্তু করেনি, বরং রাশিয়ার একটি এলিট ড্রোন ইউনিটকে গুঁড়িয়ে দিয়েছে। 

কিন্তু ক্রেমলিন তা মানতে নারাজ। এরই মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে আমেরিকান কূটনীতিকদের কিয়েভ থেকে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..