সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় মাছ ধরার সময় হাঙরের আক্রমণ, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৪:২৬:১৩ |

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় হাঙরের হামলায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে কেয়ার্নস ও টাউনসভিল শহরের মধ্যবর্তী কেনেডি শোল নামক একটি অগভীর রিফে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী দল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কেনেডি শোল এলাকায় মাছ ধরছিলেন। এলাকাটি শৌখিন মাছ শিকারী ও স্কুবা ডাইভারদের কাছে জনপ্রিয়।

দুপুর ১২টার দিকে জরুরি সেবা সংস্থাকে হাঙরের হামলার বিষয়টি জানানো হয়। গুরুতর অবস্থায় তাকে নৌকায় করে টুলি শহরের কাছাকাছি হাল রিভার হেডস বোট র‍্যাম্পে নিয়ে আসা হয়। তবে তীরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, হাঙরের হামলার পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

কোন প্রজাতির হাঙর হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ এলাকায় সাধারণত বুল শার্ক ও টাইগার শার্কের উপস্থিতি বেশি।

গ্রেট ব্যারিয়ার রিফ ও কুইন্সল্যান্ড উপকূলে হাঙরের হামলা নতুন নয়। ২০২১ সালে একই এলাকার কাছাকাছি এক ডাইভার বুল শার্কের আক্রমণ থেকে বেঁচে ফিরেছিলেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার উপকূলে হাঙরের হামলার ঘটনা কিছুটা বেড়েছে। গত সপ্তাহে পার্থের কাছে রটনেস্ট দ্বীপে একই ধরনের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

সূত্র: গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..