✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৩:৪৮:৪৬ |
রায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হলেও বিষয়টি রাতে জানাজানি হয়। 

গ্রেফতার মাওলানা বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত ওসমান গণির ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মাওলানা বেলালকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উলে­খ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর থেকেই মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..