সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

কানাডা থেকে আলবার্টা প্রদেশ আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৫১:৩৬ |

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা, দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। 

প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক গণভোট অনুষ্ঠিত হতে পারে, যেখানে ভোটারদের মতামত নেওয়া হবে আলবার্টা ভবিষ্যতে স্বাধীনতার জন্য সাংবিধানিক প্রক্রিয়া শুরু করবে কি না।

আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, এটি সরাসরি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার ভোট নয়। বরং জনগণ ভবিষ্যতে আনুষ্ঠানিক ‘স্বাধীনতার গণভোট’ আয়োজনের পক্ষে কি না, সেটি যাচাই করাই মূল উদ্দেশ্য।

সাম্প্রতিক মাসগুলোতে আলবার্টায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরালো হয়ে ওঠে। ইতোমধ্যেই প্রদশেটির স্বাধীনতার দাবিতে ৩ লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। তবে জনমত জরিপে দেখা গেছে, এখনও প্রদেশটির মাত্র এক-তৃতীয়াংশ মানুষ কানাডা থেকে আলাদা হওয়ার পক্ষে।

এদিকে আদালত সম্প্রতি একটি স্বাধীনতা গণভোটের আবেদন স্থগিত করে দিয়েছে। আদালতের মতে, এ ধরনের উদ্যোগের আগে আদিবাসী ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। অন্যদিকে আলবার্টার অনেক নাগরিক ও রাজনীতিকের অভিযোগ, প্রদেশটি কানাডার অর্থনীতিতে বিপুল অবদান রাখলেও অটোয়া এমন নীতি নেয়, যা আলবার্টার প্রধান অর্থনৈতিক খাতকে দুর্বল করে।

সাম্প্রতিক জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, আলবার্টায় বিচ্ছিন্নতার পক্ষে ক্ষোভ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও কানাডার ভেতরে থাকার পক্ষে। অনেক আলবার্টান স্বাধীন দেশ চান না, কিন্তু অটোয়ার বিরুদ্ধে শক্ত বার্তা দিতে চান। তাই গণভোটের দাবি অনেক সময় বিচ্ছিন্নতার চেয়ে দরকষাকষির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কানাডার জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের সময় বিষয়টি প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকারের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশটির ফেডারেল নির্বাচনের পর আলবার্টার বিচ্ছিন্নতা প্রশ্ন নতুন গতি পায়। প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ফেডারেল সরকারের কাছে জ্বালানি নীতি, পাইপলাইন প্রবেশাধিকার, নির্গমন সীমা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়ে কয়েকটি দাবি উত্থাপন করেন। সূত্র: এপি, বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..