সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংঘাত এক ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’: শি জিনপিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৮:৩০:৪২ |
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে এবং বর্তমানে যুদ্ধ থেকে শান্তির দিকে উত্তরণ ঘটছে।

এই অবস্থায় শত্রুতা শেষ করা অপরিহার্য এবং সংঘাত পুনরায় শুরু হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সিনহুয়ার বরাত দিয়ে শি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রসারের জন্য আমার চার-দফা প্রস্তাবের লক্ষ্য হলো আন্তর্জাতিক ঐকমত্যকে আরও শক্তিশালী করা এবং উত্তেজনা প্রশমন, সংঘাত হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা।’

আবুধাবির যুবরাজের সঙ্গে গত মাসে বৈঠকে পেশ করা শি-এর এই চার-দফা প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে একটি সমন্বিত পদ্ধতির কথা বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..