সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

যুদ্ধ ফের শুরু হলেও শেয়ারবাজার খোলা রাখতে পারে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ১৮:৩৮:৪৯ |

আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও ইরানের শেয়ারবাজার খোলা রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর দেশটির পুঁজিবাজার পুনরায় চালুর উদ্যোগকে সরকার এখন ‘জরুরি ব্যবস্থাপনা’ থেকে ‘নিয়ন্ত্রিত স্বাভাবিকীকরণ’-এর দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

জার্মানির ফিলিপস-ইউনিভার্সিটি মারবুর্গের মধ্যপ্রাচ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজানেগান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শেয়ারবাজার দীর্ঘদিন বন্ধ থাকায় বিনিয়োগকারীদের মধ্যে বিপুল পরিমাণ ‘চাহিদা ও প্রশ্ন’ জমে আছে। ফলে বাজার পুনরায় চালুর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ও অর্থনৈতিক পরিস্থিতি যাচাই করতে চাইছে সরকার।

তার মতে, ইরানের প্রায় পাঁচ কোটি মানুষের কোনও না কোনওভাবে শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে। এর মধ্যে প্রায় ছয় লাখ নিয়মিত লেনদেনকারী এবং প্রায় ১৫ লাখ সক্রিয় ট্রেডার রয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর বাজার খুলতে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নগদ অর্থের চাহিদা বাড়ছে।

অধ্যাপক ফারজানেগান বলেন, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ দৈনন্দিন ব্যয় মেটাতে নগদ অর্থের প্রয়োজন অনুভব করছেন। ইরানে মূল্যস্ফীতির হার প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে অনেকে শেয়ার বিক্রি করে নগদ অর্থ হাতে নিতে চাইতে পারেন।

তিনি আরও বলেন, অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে অর্থ সরিয়ে স্বর্ণ, যুক্তরাষ্ট্রের বাজার কিংবা আবাসন খাতের মতো বিকল্প বিনিয়োগমুখী খাতে যেতে আগ্রহী হতে পারেন। এসব খাত বর্তমানে তুলনামূলকভাবে বেশি লাভজনক ও নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে চাপে থাকা ইরানের অর্থনীতিতে শেয়ারবাজার পুনরায় চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। বাজার চালু থাকলে তা সরকারের অর্থনৈতিক সক্ষমতা, বিনিয়োগকারীদের আস্থা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার একটি বড় সূচক হয়ে উঠতে পারে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..