সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ইরান ইস্যুতে আর উত্তেজনা বৃদ্ধি চায় না উপসাগরীয় দেশগুলো : বিশ্লেষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ১৪:০৬:১৭ |

উপসাগরীয় দেশগুলো ‘নিশ্চিতভাবেই এই অঞ্চলে আর কোনো উত্তেজনা বৃদ্ধি পাক তা চায় না’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘গালফ ইন্টারন্যাশনাল ফোরাম’-এর নির্বাহী পরিচালক দানিয়া থাফার।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাথে আলাপকালে এ মন্তব্য করেন দানিয়া থাফার।

থাফার বলেন, ‘তারা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার একটি টেকসই সমাধান চায়।’ তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি যতটা অগ্রাধিকার পায়, উপসাগরীয় দেশগুলোর কাছে তা ‘শীর্ষ অগ্রাধিকার নয়’।

তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তা এবং ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তৈরি হওয়া হুমকির বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং এমন একটি চুক্তিতে পৌঁছানো যা সব পক্ষের ক্ষোভ ও উদ্বেগের সমাধান করতে পারে-সেটিই হবে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে আদর্শ পরিস্থিতি।’

সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..