সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

সৌদি আরবে ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৪:০৮:৪০ |

সৌদি আরবে ড্রোন হামলা হয়েছে। তবে হামলাটি ব্যর্থ করে দিয়েছে দেশটির বাহিনী। সোমবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, সোমবার সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, ইরাক থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোন তিনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।


সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার অধিকার রিয়াদের রয়েছে। বিবৃতিতে বলা হয়, উপযুক্ত সময় ও স্থানে সৌদি আরব প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় সব সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আনোয়ার গারগাশ একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। খবর আল-জাজিরার।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ বলেন, মূল হামলাকারী কিংবা তাদের কোনো সহযোগী, যেই এ হামলা চালিয়ে থাকুক না কেন, এটি বেসামরিক মানুষের জীবনকে অবজ্ঞা করার শামিল।

তিনি আরও বলেন, কেউ আমিরাতকে চাপে ফেলতে পারবে না। নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির যে দৃষ্টিভঙ্গি আমিরাত অঞ্চলের মানুষের সামনে তুলে ধরেছে, তা দুর্বল করার চেষ্টাও সফল হবে না। তবে এখন পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..