সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ইবোলায় ৯০ জনের মৃত্যু, কঙ্গো-উগান্ডায় জরুরি অবস্থা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১২:৫২:০৪ |

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) ও প্রতিবেশী উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে ইবোলার বিরল ‘বুন্ডিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায় ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগী কঙ্গোর রাজধানী কিনশাসাতেও শনাক্ত হওয়ায় পুরো অঞ্চলের জন্য ঝুঁকি অনেক বেড়ে গেছে।

তবে পরিস্থিতিকে এখনই মহামারি হিসেবে ঘোষণা করেনি ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, মহামারি ঘোষণার জন্য যে মানদণ্ড প্রয়োজন, বর্তমান পরিস্থিতি এখনো তা পূরণ করেনি। একই সঙ্গে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে সীমান্ত বন্ধ না করা এবং বাণিজ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করার পরামর্শ দিয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..