✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

সাত হাজারের বেশি প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ০০:৩৭:৩৪ |

শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাত হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এসব ভিসা বাতিলের পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের সরকারি পরিষেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যবেক্ষণ দল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখেছে। এদের মধ্যে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি মামলায় আইন লঙ্ঘন শনাক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে রাজ্যের ‘নিতাকাত’ সৌদিকরণ কর্মসূচির হিসাব থেকে মামলাগুলো বাদ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিকে বৈধ কর্মসংস্থানের সুযোগ পেতে সহায়তা করার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিলে (হাদাফ) এ পাঠানো হয়েছে।

সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩৫২২টি আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধ গৃহকর্মী সেবা সংক্রান্ত প্রচারের দায়ে সোশ্যাল মিডিয়ার ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবপাচার প্রতিরোধের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন করেছে বলেও জানানো হয়।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..