সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মালদ্বীপে কেভ ডাইভে নেমে ৫ ইতালীয়র মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ০০:৩২:২৩ |

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের গুহায় নেমে ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটির ভাভু প্রবাল দ্বীপপুঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রায় ৫০ মিটার গভীরে একটি গুহা অন্বেষণের চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হন।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্রের প্রায় ৬০ মিটার নিচে একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকি চারজনের মরদেহও একই স্থানে রয়েছে।

উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, বিশেষ সরঞ্জামসহ ডুবুরিদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইতালির ওই পাঁচ নাগরিক বৃহস্পতিবার সকালে ডাইভিংয়ে নামেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা পানির ওপর না ওঠায়, তাদের সঙ্গে থাকা নৌযানের ক্রুরা নিখোঁজের খবর দেয়।

ঘটনাস্থল রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে। দুর্ঘটনার সময় ওই এলাকায় আবহাওয়া ছিল বিরূপ এবং নৌযান চলাচলের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।

জেনোয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সামুদ্রিক জীববিদ্যার অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক রয়েছেন।

মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনা তুলনামূলক বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্রঃ বিবিসি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..