✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাল তেহরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১৮:২৯:৩৮ |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা প্রশমনে চীনের যেকোনো ধরনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাবে বলে জানিয়েছে ইরান। ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবং কূটনীতিকে এগিয়ে নিতে চীনের যেকোনো প্রচেষ্টাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইতিবাচকভাবে গ্রহণ করবে।

কয়েক মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই যুদ্ধ বন্ধে বেইজিং পর্দার আড়ালে ঠিক কী ধরনের ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এই সংঘাত। চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক এবং ইরানি তেলের প্রধান আমদানিকারক হিসেবে বেইজিংয়ের প্রভাব এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, পাকিস্তানের উদ্যোগগুলো ব্যর্থ হয়ে গেছে এমনটা বলা ঠিক হবে না। তবে আমেরিকার অনমনীয় আচরণের কারণে এই শান্তির পথটি এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের মধ্যস্থতা সংঘাত নিরসনে নতুন কোনো পথ দেখাতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..