সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ফিলিপাইনকে যে কারণে ক্ষেপণাস্ত্র দিচ্ছে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১৮:২৫:২৬ |

ফিলিপাইনের কাছে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে যাচ্ছে জাপান। চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রভাব মোকাবেলায় সক্রিয় নিরাপত্তা নিশ্চিতে ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টি বিবেচনা করছে টোকিও। শুক্রবার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি জাপান কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি নীতির পরিবর্তন ঘোষণা করে। নতুন নীতির আওতায় যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিদেশে রপ্তানির পথ উন্মুক্ত হয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে টোকিও।

জাপানের এই নতুন প্রতিরক্ষা নীতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত নভেম্বরে মন্তব্য করেছিলেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের কোনো হামলা যদি জাপানের নিরাপত্তা হুমকির মুখে ফেলে, তাহলে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এরপর থেকেই আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক।

এদিকে, একদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে ভুল পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘বিপজ্জনক পরিস্থিতিতে’ নিয়ে যেতে পারে। জাপান এর আগে ফিলিপাইনের কাছে আবুকুমা-শ্রেণির ক্ষেপণাস্ত্র এবং টিসি-৯০ নজরদারি বিমান সরবরাহের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছিল। তবে ক্ষেপণাস্ত্র রপ্তানির খবর নিয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, দুই দেশ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়ায় জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স টাইপ-৮৮ অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়। বিশ্লেষকদের মতে, ফিলিপাইন ও জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ তথাকথিত ‘ফার্স্ট আইল্যান্ড চেইনের’ অংশ, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামুদ্রিক প্রবেশ সীমিত রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে জাপানের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া ও পোল্যান্ডও। সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..