সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১১:২৯:১৬ |

বেইজিং সফরের শেষ দিনে চীনের ঐতিহাসিক ঝোংনানহাই প্রাঙ্গণে বৈঠক ও উদ্যান ভ্রমণে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর দুই নেতা একসঙ্গে বাগান ঘুরে দেখেন এবং সেখানে দেখা চীনা গোলাপের বীজ উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন শি।

শি জিনপিং জানান, ঝোংনানহাই হলো চীনের কেন্দ্রীয় নেতৃত্বের কাজ ও বসবাসের জায়গা। এটি একসময় সম্রাটদের বাগানের অংশ ছিল এবং এখানে দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, বাগানে যে একটি গাছ তারা দেখেছেন, সেটির বয়স প্রায় ৪৯০ বছর।

উদ্যান ঘোরার সময় চীনা গোলাপ দেখে মুগ্ধ হন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটা খুব পছন্দ করেছি, দারুণ… এগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ।’ শি তখন জানান, তিনি সেই গোলাপের বীজ উপহার হিসেবে পাঠাবেন।

দুই নেতার ব্যক্তিগত বৈঠক প্রায় ১০ মিনিট স্থায়ী হয়, যা গণমাধ্যমের বাইরে অনুষ্ঠিত হয়। এরপর তারা বাগানের পথে হাঁটেন এবং একটি ঐতিহ্যবাহী চীনা নকশায় সাজানো স্থানে গিয়ে ছবি তোলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে চীনা কর্মকর্তারা তা করতে দেননি। তবে ট্রাম্প ভ্রমণ উপভোগ করছেন কি না জানতে চাইলে তিনি হাত তুলে ইতিবাচক ইঙ্গিত দেন।

পরে শি জিনপিং বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশ একটি ‘গঠনমূলক নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে’ পৌঁছেছে। এটাকে তিনি একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন। এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..