সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১১:২৬:৩৪ |

চীনের রাজধানী বেইজিং সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনা থামাতে সামাজিক মাধ্যমে ব্যাখ্যামূলক বক্তব্যও দেন তিনি।

শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ‘পতনশীল দেশ’ বললেও তা তাকে উদ্দেশ করে বলেননি। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার পরিস্থিতির কথাই উল্লেখ করেছেন চীনের নেতা।

ট্রাম্প বলেন, গত দুই বছর আগে যুক্তরাষ্ট্র সত্যিই দুর্বল অবস্থায় ছিল। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আলোচিত দেশগুলোর একটি।

এর আগে সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, দিনভর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে।

সেই অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসাও করেন তিনি। প্রায় ৯ বছরের মধ্যে প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান ট্রাম্প। সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তিও ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..