✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:২৭:০২ |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিকস জোটভুক্ত দেশগুলোর প্রতি প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ব্রিকস জোট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি। এ পরিস্থিতিতে জোটটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে তেহরান।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, পশ্চিমাদের শ্রেষ্ঠত্ববোধ এবং দায়মুক্তির সংস্কৃতি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনার প্রেক্ষাপটে এ আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..