✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্টারমার আরও চাপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৯:৫৬:০০ |

যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার নতুন সংকটে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম সময়ের মধ্যেই স্টারমারের নেতৃত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। খবর আল জাজিরার। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্ট্রিটিং জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর ‘আস্থা’ নেই।

স্ট্রিটিং বলেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে দলের পরাজয়ের পেছনে লেবার পার্টির জনপ্রিয়তা কমে যাওয়া ‘বড় এবং অভিন্ন কারণ’ হিসেবে কাজ করেছে।

এই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পরিষ্কার যে আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেবেন না। লেবার এমপি ও শ্রমিক ইউনিয়নগুলো এখন ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব নয়, বরং ভবিষ্যৎ নিয়ে ধারণার লড়াই চায়।

স্ট্রিটিং আরও বলেন, নেতৃত্বের প্রশ্নে একটি বিস্তৃত ও শক্তিশালী প্রার্থী তালিকা থাকা দরকার এবং তিনি সেই প্রক্রিয়াকে সমর্থন করেন। তবে স্ট্রিটিং সরাসরি নেতৃত্ব চ্যালেঞ্জ ঘোষণা করেননি। তারপরও তার পদত্যাগ স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..