সর্বশেষ :
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ? এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল

প্যালেস্টাইনে প্রতিবন্ধী ব্যক্তির কারাতে জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৪, | ০৬:৫০:৫৪ |

গাজায় বসবাসরত ইউসুফ আবু আমিরা, গত বছরে প্যালেস্টাইনে আইন বিভাগের একজন স্নাতক ধারী। প্রতিবন্ধী হবার পরেও কোনোদিনও পিছিয়ে রাখতেন না নিজেকে। তার এ মনোবলের কারণে, শারীরিক অক্ষমতা থাকা সত্যেও জয় করতে পেরেছেন কারাতে, পেয়েছেন কমলা বেল্ট।

২৪ বছর বয়সী আমিরা জন্মেছেন দুই পা ছাড়াই, সেই সাথে নেই সম্পূর্ণ হাত, কেবল রয়েছে অসম্পূর্ণ দুই বাহু। কিন্তু তিনি নিজেকে দিয়েছিলেন নতুন এক চ্যালেঞ্জ, কারাতে জেতার চ্যালেঞ্জ। এবং তার তীব্র ইচ্ছে শক্তি ও দক্ষতার মাধ্যমে সেই চ্যালেঞ্জ জিতেও গেছেন তিনি। তার কারাতে প্রশিক্ষণ নিয়েছিলেন গাজার মার্শাল আর্টসের ‘আল-মাসতাল ক্লাব’ থেকে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু আমিরা বলেন, “আমি নিজেকে পৃথিবীর সামনে প্রমাণ করতে চেয়েছিলাম, চেয়েছিলাম বোঝাতে শরীরের শক্তির থেকে মনের শক্তি অনেক বড় এবং মনের শক্তি দিয়ে কোনো কিছুই অসম্ভব নয়”।

তিনি আরও বলেন, “আমি কারাতে করেছি যাতে করে আমি নিজেকে রক্ষা করতে পারি, এবং আমি স্বপ্নেও ভাবতাম জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজেকে দেখার”।

হাত-পা না থাকার পরেও তিনি শক্তভাবে ঘুষি মারার কৌশল জব্দ করতে পেরেছিলেন। তার কোচ হাসান আল-রাই জানান, আবু আমিরার চোখে তিনি জেতার দৃঢ় সঙ্কল্প দেখতেন।

আবু আমিরা বলেন, “আমি খুবই অবাক হয়েছিলাম এমন ব্যতিক্রম দক্ষতা দেখে এবং তিনি অনেক কম অক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের তুলনায় যেকোনো কাজ অনেক ভালোভাবে করার ক্ষমতা রাখতেন”।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..