সর্বশেষ :
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ইমানের নিরাপদ দুর্গ মদিনা মুনাওয়ারা বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো সৌরজগতের দূরবর্তী বরফাচ্ছন্ন মহাজাগতিক বস্তুর চারপাশে মিলল বায়ুমণ্ডল সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল ওপেনএআইয়ের নতুন মূল্য নীতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি বাজার মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

শাকিব খানকে নিয়ে কী বললেন ফারিন খান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:৪২:২১ |

বর্তমান সময়ে ছোটপর্দার সবচেয়ে আলোচিত ফিমেল থ্রি নাটক থেকে উঠে আসা অভিনেত্রী ফারিন খান ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসালেন। নিজেকে শাকিবভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি। দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করেছে বলেও জানান অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিং খান প্রসঙ্গে এমন কথাই বলেন ফারিন খান। শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার বলেও জানান তিনি।


‘রকস্টার’ সিনেমার পরিচালককে নিয়েও কথা বলেন ফারিন খান। অভিনেত্রী বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’



ফারিন খান বলেন, শাকিব খানের সিনেমার টিজার, ট্রেলার, পোস্টার- সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসছে ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘রকস্টার’। এ সিনেমাটিও এখন সবার আগ্রহে রয়েছে। তিনি বলেন, আমি মনে করি, ‘রকস্টার’ ২০২৬ সালের অন্যরকম একটি সিনেমা হবে। তিনি অলওয়েজ রকস্টার। এবার সেটা আরও একবার প্রমাণ হবে।

অভিনেত্রী বলেন, শাকিব খানের তারকাখ্যাতি ও দর্শকপ্রিয়তা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। ঢালিউডে শাকিব খান এখনো অন্যতম বড় আকর্ষণের নাম বলেও জানান ফারিন খান।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মাঝেও বেশ সাড়া পড়ে গেছে। অনেক নেটিজেন ফারিন খানের মন্তব্যে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..