‘দ্য ব্যাটম্যাট’-এর দ্বিতীয় কিস্তির ছবি নিয়ে হইচই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৪:১৩:৩৯ |
ওয়ার্নার ব্রাদার্সের আলোচিত চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’। সেই ষাটের দশক থেকেই চরিত্রটি ঘুরেফিরে পর্দায় হাজির হয়েছে। ব্যাটম্যান চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করে দর্শকের মন জিতে নেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন।

ব্যাপক দর্শক জনপ্রিয়তার পর খবর আসে চলচ্চিত্রটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা। যার শিরোনাম ‘দ্য ব্যাটম্যাট পার্ট ২’। যা দেখার জন্য দর্শকরা বুঁদ হয়ে আছেন। সিনেমা প্রেমীদের কথা চিন্তা করে চলচ্চিত্র নির্মাতা ম্যাট রিভস পরবর্তী  সিক্যুয়েল এর প্রথম লুক প্রকাশ করেছেন। 

যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সিক্যুয়েলটি হয়তো শীতের আবহে নির্মিত হতে পারে। ছবি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের হইচই দেখা দেয়। অনেকে ছবিটি শীতের আবহে শুটিং করা হচ্ছে বলে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়ার পোস্টে ছবিটির আনুষ্ঠানিক প্রোডাকশন টিজার পোস্ট করেছেন। যেখানে ব্যাটমোবিলের একটি বিষণ্ণ ছবি, যার ক্যাপশন ছিল ‘স্নো টাই টায়ার’। যদিও ছবিটি থেকে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না, তবে এটি একটি ক্যামেরা টেস্ট থেকে নেওয়া বলে মনে হচ্ছে।

এই সিক্যুয়েলে ‘দ্য ব্যাটম্যান’-এর বেশ কয়েকজন প্রধান অভিনেতা-অভিনেত্রী ফিরে আসছেন। রবার্ট প্যাটিনসন ব্রুস ওয়েন চরিত্রে ফিরছেন, তার সাথে ওজ কব (দ্য পেঙ্গুইন) চরিত্রে কলিন ফ্যারেল, কমিশনার জেমস গর্ডন চরিত্রে জেফরি রাইট এবং আলফ্রেড পেনিওয়ার্থ চরিত্রে অ্যান্ডি সার্কিস অভিনয় করবেন। ব্যারি কিওঘানও জোকার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে অভিনয়শিল্পীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

এর মধ্যে স্কারলেট জোহানসন গিল্ডা ডেন্ট চরিত্রে যোগ দিচ্ছেন, অন্যদিকে সেবাস্টিয়ান স্ট্যান হার্ভি ডেন্টের ভূমিকায় অভিনয় করবেন। ‘গেম অফ থ্রোনস’-এর জন্য পরিচিত চার্লস ডান্সও এই চলচ্চিত্রের একটি অংশ এবং ধারণা করা হচ্ছে তিনি হার্ভের বাবা চার্লস ডেন্টের চরিত্রে অভিনয় করছেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রটি এক তরুণ ব্রুস ওয়েনকে অনুসরণ করে তৈরি করা হয়েছে, যিনি তার ভিজিলান্টি যাত্রার মাত্র দুই বছর পর একটি অন্ধকারময় হত্যাকাণ্ডের রহস্যে জড়িয়ে পড়েন। চলচ্চিত্রটিতে পল ড্যানো রিডলার চরিত্রে অভিনয় করেন, যিনি গোথামের অভিজাতদের লক্ষ্যবস্তু বানাতেন এবং ব্যাটম্যানের জন্য দুর্বোধ্য সূত্র রেখে যেতেন।

চলচ্চিত্রটি ১৮৫-২০০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে বিশ্বব্যাপী প্রায় ৭৭২ মিলিয়ন ডলার আয় করে। যা সেই বছরের সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। রিভস ম্যাটসন টমলিনের সঙ্গে যৌথভাবে সিক্যুয়েলটির চিত্রনাট্য লিখেছেন।

গত বছর ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভস এই প্রক্রিয়াটিকে একটি দীর্ঘ যাত্রা হিসেবে বর্ণনা করেন এবং চিত্রনাট্যটির জন্য গর্ব প্রকাশ করেন। চলচ্চিত্রটি বর্তমানে আগামী বছরের ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..