✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শরীরের ক্ষতি চাইনি বলেই ভুল পথ থেকে বেরিয়ে এসেছি: জাহ্নবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৩:৫৮:৪২ |

মদ্যপান ও আসক্তি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সচেতনতার বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, করোনা মহামারির সময় তিনি নিয়মিত মদ্যপান করতেন, যদিও তা আসক্তির পর্যায়ে পৌঁছায়নি। তবে এটা ছিল ভুল।


জাহ্নবী কাপুর বলেন, সাধারণত তিনি কমই মদ্যপান করেন। তবে করোনার সময় এক বছরের মতো একটি কঠিন পর্যায়ে ব্যক্তিগত ট্রমার কারণে তিনি ঘন ঘন মদ্যপান শুরু করেন। তার ভাষায়, ‘মদ্যপানে আমি আসক্ত ছিলাম না, কিন্তু তখন নিয়মিত পান করতাম। একসময় বুঝতে পারি, এটি আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’

অভিনেত্রী জানান, হ্যাংওভারের অনুভূতি এবং শারীরিক অস্বস্তিই তাকে এই অভ্যাস থেকে দূরে সরে আসতে সাহায্য করে। এমনকি একদিন নিজের শরীরে সেই গন্ধ অনুভব করেন। এটাই তাকে আরও সতর্ক করে তোলে। পরে প্রায় দেড় বছর মদ্যপান থেকে বিরত থাকেন তিনি। বর্তমানে তিনি মদ্যপানের ক্ষেত্রে সংযত অবস্থান বজায় রাখছেন বলে জানান।



জাহ্নবী কাপুর মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম আমাহার সঙ্গে যুক্ত হয়ে আসক্তি বিষয়ে সচেতনতা তৈরির কাজ করছেন। তিনি বলেন, আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে পরিবার ও কাছের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা মদ্যপান করেন, তাদের সংযমী হওয়ার পরামর্শও দেন এই অভিনেত্রী।


সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..