✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, সবার কাছে দোয়া চাইলেন অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ২২:২৪:৩১ |
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই জানিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়। এরপর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ আজ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ একটি পোস্ট শেয়ার করেন।

তিনি লেখেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।



অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় পুনরায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..