✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এই ঈদেও নতুন সিনেমা নিয়ে থাকছেন পূজা চেরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৯:২১:১৫ |
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার পর আবারও নতুন ছবি নিয়ে আসছেন পূজা চেরী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়।

জানানো হয়, সিনেমার গল্পে উঠে এসেছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’।



সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন- সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।’

আলোক হাসানের পরিচালিত এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..