শেয়ারবাজারের তালিকাভুক্ত আরো চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকগুলোর পৃথক পৃথক পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোর পৃথক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানা গেছে।
প্রিমিয়ার ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা।
আগামী ৮ জুলাই বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৬৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৬ পয়সা।
আগামী ২৯ জুলাই বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।
রূপালী ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।
আগামী ২৯ জুন বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১মে।
এনআরবিসি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা।
আগামী ২৫ জুন বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১মে।
এর আগে গত ৩০ এপ্রিল একই দিনে আরো ছয়টি ব্যাংক ২০২৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ওই ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।
এ জাতীয় আরো খবর..