✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পরিবারকে সময় না দেওয়া জীবনের বড় ভুল ছিল : আমির খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৮:১৫:৫৯ |
বলিউড সুপারস্টার আমির খান মানেই পর্দায় নিখুঁত অভিনয়। কিন্তু পর্দার বাইরের জীবনে তিনি যে নিখুঁত নন, তা এবার অকপটে স্বীকার করলেন অভিনেতা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, ভেঙে যাওয়া সম্পর্ক ও বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে কথা বলেছেন তিনি।

রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমির এখন গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন। গৌরীকে নিয়ে আমির বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর মতো একজনের দেখা পেয়েছি। ওর সাথে আমি মানসিক শান্তি অনুভব করি। এখন মনে হয় আমি জীবনে পরিপূর্ণতা পেয়েছি।’ নিজের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করেও তিনি জানান, শেষ পর্যন্ত কেন সেগুলো টেকেনি তা নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং বর্তমান নিয়ে তিনি সুখী।



সাক্ষাৎকারে আমির তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানিয়েছেন। তিনি স্বীকার করেন, দীর্ঘ ৩০-৩৫ বছর তিনি শুধু সিনেমা আর কাজ নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে, পরিবার ও প্রিয়জনদের একদমই সময় দিতে পারেননি। আমির বলেন, কোভিড মহামারীর সময় আমি প্রথম উপলব্ধি করি যে কাজের নেশায় আমি অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছি। সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না।

তবে এখন তিনি সেই ভুল শুধরে নিয়ে আপনজনদের সময় দেওয়ার চেষ্টা করছেন। নিজেকে একজন স্পষ্টভাষী মানুষ হিসেবে দাবি করে আমির জানান, নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করা মানুষকে ছোট করে না, বরং আরও উন্নত করে। তিনি বলেন, কেউই নিখুঁত নয়। আমিও আমার জীবন থেকে শিখছি। আমার চেষ্টা থাকবে পুরনো ভুলগুলো যেন আর না করি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..