সর্বশেষ :
চার বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন চেলসি ফুটবলার ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প অং সান সু চি এর সাজার মেয়াদ আবারও কমাল জান্তা সরকার এবার হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে মানচিত্র শেয়ার ট্রাম্পের বিশ্ববাজারে তেলের দাম ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে : ইরানি স্পিকার পাঁচ বছরে ২০০টিরও বেশি তেল-গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে: চীন হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন: মামদানি ঐক্য ও কার্যকর সংসদের আহ্বান চিফ হুইপের শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই : অর্থমন্ত্রী

পাকিস্তানে আজও কেন মুক্তি পায়নি ‘দঙ্গল’?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৮:১৫:০৩ |
ভারতীয় চলচ্চিত্র জগতে বহুদিন ধরেই আলোচিত একটি প্রশ্ন বিশ্বজুড়ে সাফল্য পাওয়া ‘দঙ্গল’ সিনেমাটি কেন আজও পাকিস্তানে মুক্তি পায়নি। অবশেষে সেই জট খুললেন বলিউডের আলোচিত অভিনেতা আমির খান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি যে তথ্য সামনে এনেছেন, তা শুধু একটি সিনেমার মুক্তি আটকে যাওয়ার গল্প নয়, বরং জাতীয় মর্যাদা নিয়ে তার অবস্থানকেও নতুন করে আলোচনায় এনেছে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ বিশ্বব্যাপী বিপুল সাফল্য অর্জন করে। বাস্তব জীবনের কুস্তিগীর গীতা ফোগাটের জীবনভিত্তিক এই সিনেমা দর্শকদের মন জয় করেছিল আবেগ, সংগ্রাম আর সাফল্যের গল্পে। তবে আশ্চর্যের বিষয়, পাশের দেশ পাকিস্তানে এই সিনেমা কখনও মুক্তি পায়নি। এতদিন এ নিয়ে নানা জল্পনা থাকলেও এবার আমির নিজেই জানালেন প্রকৃত কারণ।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি পাকিস্তানে মুক্তির আগে সে দেশের সেন্সর বোর্ড একটি শর্ত জুড়ে দেয়। ছবির সেই গুরুত্বপূর্ণ দৃশ্য, যেখানে গীতা ফোগাট স্বর্ণপদক জয়ের পর ভারতের জাতীয় সংগীত বাজে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেটি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই শর্তের কথা প্রযোজনা সংস্থা তাঁকে জানালে আমির এক মুহূর্তও দেরি করেননি সিদ্ধান্ত নিতে।



তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে দেশে তাঁর দেশের জাতীয় পতাকা ও সংগীতের প্রতি সম্মান দেখানো হয় না, সেখানে এই সিনেমা মুক্তি দেওয়ার কোনও প্রয়োজন নেই। কোটি টাকার সম্ভাব্য ব্যবসা হাতছাড়া হলেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি তিনি। তাঁর কাছে দেশের সম্মান সবকিছুর ঊর্ধ্বে এই বার্তাই উঠে আসে তার সিদ্ধান্তে।

এই ঘটনার পুনরুল্লেখ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সরকার সম্প্রতি পাকিস্তানি বিনোদন সামগ্রীর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির কোনও প্রচারমাধ্যমে এখন থেকে পাকিস্তানি সিনেমা, গান বা ধারাবাহিক প্রচার করা যাবে না। পাশাপাশি সামাজিক মাধ্যমে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতিতেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

এই প্রেক্ষাপটে আমির খানের সেই সময়কার সিদ্ধান্ত যেন আজকের সরকারি অবস্থানের সঙ্গেই সাযুজ্যপূর্ণ হয়ে উঠেছে। সাংস্কৃতিক বিনিময় তখনই অর্থবহ, যখন পারস্পরিক সম্মান অটুট থাকে—এই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠছে গোটা ঘটনাপ্রবাহে। ‘দঙ্গল’ মুক্তি ঘিরে আমিরের সেই দৃঢ় অবস্থান আজও এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..