✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধ শুরুর পর প্রথম এলএনজি ট্যাংকারের হরমুজ অতিক্রম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:১৬:৩৮ |
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন এবং এরই প্রেক্ষিতে শুরু হওয়া যুদ্ধে বড় প্রভাব পড়ে হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ হওয়া জ্বালানি ট্যাংকারের চলাচলে। বিশ্ব বাণিজ্যের ২০ শতাংশ সরবরাহের এই চ্যানেলটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। এর ফলে সবচেয়ে বেশি জ্বালানি সংকটে পড়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলো।

তবে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, প্রতিদিন সীমিত সংখ্যক ট্যাংকার অতিক্রম করছে হরমুজ দিয়ে। ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাংকার পারস্য উপসাগর থেকে বের হওয়ার জন্য হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

সংবাদ সংস্থাটির মতে, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘মুবারাজ’ সেটি এখন ভারতের দক্ষিণ প্রান্ত অতিক্রম করছে। এই জাহাজটি গেল মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দাস আইল্যান্ড স্থাপনা থেকে পণ্য বোঝাই করেছিল।

মেরিন ট্র্যাফিক ট্র্যাকিং পরিষেবা অনুসারে, ট্যাংকারটিকে প্রায় ২৮ দিন আগে সর্বশেষ পারস্য উপসাগরে দেখা গিয়েছিল।
সূত্র: তাস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..