✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শাহরুখের উদারতায় মুগ্ধ পাকিস্তানি তারকা আলি জাফর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৩:৫২:৪০ |
বলিউড বাদশা শাহরুখ খানের উদারতা ও আতিথেয়তার গল্প নতুন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলি জাফর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখের কাছ থেকে তিনি কতটা স্নেহ ও ভালোবাসা পেয়েছিলেন। এমনকি শাহরুখের একটি জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন তিনি।

আলি জাফরের জনপ্রিয় ছবি ‘তেরে বিন লাদেন’ দেখে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ খান।

সন্তানদের নিয়ে ছবিটি দেখার পর শাহরুখ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) আলির প্রশংসা করেন। পরবর্তী সময় ২০১৪ সালে ‘কিল দিল’ ছবির শুটিং চলাকালীন বলিউডের এই দুই তারকার প্রথম সরাসরি দেখা হয়।

আলি জাফর জানান, প্রথম দেখাতেই শাহরুখ অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেছিলেন। আলি ও তার বন্ধুদের নিজের বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন বাদশা।

আলির সম্মানে বিশেষ এক ডিনার পার্টিরও আয়োজন করেছিলেন তিনি। শাহরুখের এমন উদারতায় আলি নিজেও তার বড় ভক্ত হয়ে যান।

শাহরুখ খান আলির ‘সুন রে সাজনিয়া’ গানটি খুব পছন্দ করতেন। এমনকি ‘ওম শান্তি ওম’ ছবির বিখ্যাত ‘দার্দ-এ-ডিস্কো’ গানটি আলিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু সময় মেলাতে না পারায় গানটি শেষ পর্যন্ত আলির গাওয়া হয়নি। পরবর্তীতে সুখবিন্দর সিং ও বিশাল দদলানি গানটিতে কণ্ঠ দেন।

সাক্ষাৎকারে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কথাও স্মরণ করেন আলি জাফর। বিগ বি-র প্রতি শ্রদ্ধা জানিয়ে আলি তাকে নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন, যা অমিতাভ বচ্চন অত্যন্ত পছন্দ করেছিলেন।

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..