✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেকআপ করার প্রয়োজন অনুভব করিনি : ফারিণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ২২:৩১:৪০ |
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু অভিনয় দক্ষতা দিয়েই নয়, সাবলীল ব্যক্তিত্ব আর গ্ল্যামার দিয়েও জয় করেছেন অগণিত দর্শকের মন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। তবে সম্প্রতি নিজের মেকআপ ও লুক নিয়ে নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারিণ।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের সাজগোজ ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ফারিণ জানান, ছোটবেলা থেকেই মেকআপের প্রতি তার কোনো বাড়তি আকর্ষণ ছিল না। তিনি বলেন, ‘বড় হওয়ার সময় মেকআপ নিয়ে আমার তেমন কোনো মাথাব্যথা ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে মায়ের লিপস্টিক ব্যবহার করতাম।

‘তাছাড়া আমার ড্রেসিং টেবিলে চিরুনি আর একটা পারফিউম ছাড়া আর কিছুই থাকত না। সত্যি বলতে, মেকআপ করার প্রয়োজন আমি কখনোই অনুভব করিনি।’ অভিনয় জগতে আসার পর মেকআপের প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেন ফারিণ। কাজের খাতিরে বিভিন্ন সময় বৈচিত্র্যময় সাজে তাকে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি অতি সাধারণ থাকতেই ভালোবাসেন।



এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘বিনোদন জগতে আসার পর আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি মেকআপ কী বা এটি কীভাবে কাজ করে। আমি সব ধরনের লুকই ট্রাই করেছি। কখনো একদম সাধারণ, আবার কখনো বেশ জমকালো। আমাকে ভুল বুঝবেন না, নতুন নতুন সাজগোজ করতে আমি ভালোবাসি। তবে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন আমার মুখে মেকআপ থাকে না বা খুব সামান্য থাকে। বাইরে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি মেকআপ ছাড়াই থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি।’

ফারিণের কথায়, ‘কেমন যেন কর্মক্ষেত্রে গেলে আমার এই অনুভূতিটা বদলে যায়। সেখানে নিখুঁত দেখার একটা প্রবণতা কাজ করে, নিজেকে নির্দিষ্ট একটি ধরনে উপস্থাপনের তাগিদ অনুভব করি। এবার আমি সেটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি সেভাবেই নিজেকে তুলে ধরব যেভাবে থাকলে আমি আত্মবিশ্বাসী বোধ করি। যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, এমন কিছু আমি জোর করে চাপিয়ে নেব না। আর আমি এখানে শুধু মেকআপের কথাই বোঝাচ্ছি না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..