সর্বশেষ :
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ? এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল

সৌদি আরবে প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-৩০, | ০৯:১৩:১৫ |

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগের কথা জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। দেশটিতে নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালা নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। নিয়োগকৃতরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করবেন।

সৌদি গেজেট জানিয়েছে, প্রথম ধাপে নারী বিমানবালারা জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজে যোগ দেবেন।

সম্প্রতি এক ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..