✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২১:৩২:০৮ |
ভারতের বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে জনপ্রিয় পানীয় ‘ডায়েট কোক’।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে পানীয়টির ক্যান বা টিনের সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। ফলে ভারতের অনেক দোকানে এখন আর মিলছে না ডায়েট কোক। খবর রয়টার্স।

ডায়েট কোক মূলত অ্যালুমিনিয়াম ক্যানে বাজারজাত করা হয়। ভারতের বাজারে পানীয়টি প্লাস্টিক বোতলে পাওয়া যায় না। এ অ্যালুমিনিয়াম ক্যান তৈরির কাঁচামাল এবং তৈরি ক্যান মূলত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ৯ শতাংশ আসে এ অঞ্চল থেকে।

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে ফেব্রুয়ারির শেষ থেকে অচল রয়েছে হরমুজ প্রণালি। ওই অঞ্চলে পণ্যবাহী জাহাজের যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ায় ভারতে ডায়েট কোকের ক্যান সময়মতো পৌঁছতে পারছে না।

কোকা-কোলা কোম্পানির পক্ষ থেকে ভারতের পরিবেশকদের জানানো হয়েছে, যুদ্ধের কারণে ক্যান সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সঞ্জয় নামের একজন ডিস্ট্রিবিউটর জানান, তারা নিয়মিত অর্ডার দিলেও কোম্পানির পক্ষ থেকে পণ্য পাওয়া যাচ্ছে না। দেশটির উত্তরের রাজ্য উত্তর প্রদেশের মুদি বিক্রেতা আশীষ সাক্সেনা বলেন, ‘আগে অর্ডার দেয়ার ৫-৬ ঘণ্টার মধ্যে পণ্য চলে আসত। কিন্তু এখন সরবরাহ নেই বললেই চলে।’

কোক কর্তৃপক্ষ এখন ডায়েট কোকের বদলে ‘কোক জিরো’ বিক্রির ওপর জোর দিচ্ছে। কারণ কোক জিরো প্লাস্টিক বোতলে পাওয়া যায় এবং এর দামও তুলনামূলকভাবে কম।

কোকা-কোলার জন্য ভারত একটি বিশাল বড় বাজার। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ভারতে ৫ হাজার কোটি বিলিয়ন রুপির ব্যবসা করেছে। এটি ২০২১ সালের পর তাদের সর্বোচ্চ বিক্রি। ভারতে বর্তমানে চিনিমুক্ত বা ডায়েট পানীয়র বাজার দ্রুত বাড়ছে। এক গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাজারটি বেড়ে ৪৭০ কোটি বিলিয়ন ডলারে পৌঁছবে, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। কিন্তু চলমান যুদ্ধের কারণে এ ক্রমবর্ধমান বাজারে হোঁচট খেল কোম্পানিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..