সর্বশেষ :
২৫০০ বছরের পুরোনো স্বর্ণখচিত হেলমেট ফিরল রোমানিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ফিরছে এশিয়া-ইউরোপ এশিয়ার জ্বালানি ও কাঁচামাল সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র বিশ্বে তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা যুদ্ধের প্রভাব ঢাকতে অর্থনীতির প্রকৃত তথ্য গোপন করছে রাশিয়া ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে কমেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের গতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা খনিজ সম্পদ ও প্লাস্টিক রিসাইক্লিংয়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

ভিনদেশি সুন্দরীদের জাদুতে মুখরিত বলিউড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৩, | ২০:০৫:৩৯ |
যুগের পর যুগ বলিউড ইন্ডাস্ট্রিতে পা পড়েছে অসংখ্য বিদেশি তারকার। এসব বিদেশি তারকার আলোর দ্যুতিতে জ্বলজ্বল করেছে বলিউড। তাদের কেউ কেউ একেবারেই থিতু হয়েছেন ভারতে। অভিনয়, কাজকর্ম, বাসস্থান, আয়-রোজগার সবই এখন তাদের বলিউড কেন্দ্র করে। দেশি অভিনেত্রীদের পাশিপাশি এসব বিদেশিনীর অসাধারণ অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। অনেক ভিনদেশি নারী দাপট দেখিয়ে দর্শকহৃদয় এতটাই হরণ করেছেন যে, অনেকে তাদের ভারতীয় বলেই ভাবেন। তবে তারা এখনো ভারতীয় নন। এ রকম কয়েকজন সুন্দরীকে নিয়েই এই আয়োজন।

আলিয়া ভাট



এ মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত ও প্রভাবশালী নায়িকা আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডের পদার্পণ তার। বাগিয়ে নেন শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার। চলচ্চিত্র নির্মাতা-পরিচালক মহেশ ভাটের মেয়ে বলে অনেকে তাকে ভারতীয় ভাবেন। তবে তিনি পুরোপুরি ভারতীয় নন, ব্রিটিশ-ভারতীয়। মুম্বাইয়ে জন্ম হলেও তিনি বহন করছেন ব্রিটিশ নাগরিকত্ব। ভাট পরিবারে জন্মগ্রহণকারী আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান। বাবা খাঁটি গুজরাটি হলেও, মা ছিলেন কাশ্মীরি-জার্মান বংশোদ্ভূত। পরে মা ব্রিটেনের সিটিজেন হলে মেয়েও মায়ের পথ অনুসরণ করেন। রণবীর কাপুরকে বিয়ে করে ভারতে থিতু হলেও এখনও আলিয়া বহন করছেন ব্রিটিশ পাসপোর্ট।

ক্যাটরিনা কাইফ



ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী ও সাবেক মডেল ক্যাটরিনা কাইফ স্থায়ীভাবে আসন গেড়েছেন বলিউডে। অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে সন্তানও হয়ে গেছে। এখন তার সব কিছুই ভারতকেন্দ্রিক। তার পরও ক্যাটরিনা এখনও ভারতের নাগরিক নন। অভিনেত্রীর বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরের বাসিন্দা হলেও বিয়ে করেন ব্রিটিশ নাগরিক মুসোন্নো তোরকোকে। সেই সূত্রে ক্যাটরিনাও ব্রিটিশ নাগরিক। ক্যাটের চলন-বলন সব কিছুতেই রয়েছে ব্রিটিশ টোন। নিষ্পাপ চাহনি আর নিটল শরীরী সৌষ্ঠবের জন্য তাকে নিয়ে বলিউডে হুড়োহুড়ি পড়ে যায়। প্রথম দিকে ভাষা প্রতিবন্ধক হলেও পরে তা সামালে নেন। এখন ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন। বলিপাড়ায় এই বিদেশিনী ‘চিকনি চামেলি’কে নিয়ে কৌতূহলের অন্ত নেই।

জ্যাকুলিন ফার্নান্দেজ



যে যায় লংকা, সে হয় রাবণ- তবে লংকা থেকে এসে জ্যাকুলিন ফার্নান্দেজ হয়েছেন তরুণ-যুবকদের হৃদয়ের রানি। সিনেপর্দায় হট অ্যান্ড বোল্ট রূপে ধরা দিয়ে দর্শকহৃদয় পাচ্ছেন। সাবেক মিস শ্রীলংকা জ্যাকুলিনের জন্ম বাহরাইনে হলেও তিনি শ্রীলংকার নাগরিকত্ব বেছে নেন। বলিপাড়া দাপিয়ে বেড়ানো এই শ্রীলংকান অভিনেত্রী ২০০৯ সালে ভারতে মডেলিংয়ে নাম লেখান। এরপর ফ্যান্টাসি সিনেমা ‘আলাদিন’- এর জন্য অডিশন দিয়ে নির্বাচিত হন। পরে কমেডিধর্মী ‘হাউসফুল ২’, ‘রেস ২’ এবং ‘কিক’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেন।

নোরা ফাতেহি



সম্প্রতি নানা সমালোচনায় জর্জরিত নোরা ফাতেহি নাচ, মডেলিং, অভিনয়- বিনোদনের সব অঙ্গনেই দাপিয়ে বেড়াচ্ছেন। অভিনয়জগতে পদার্পণের উদ্দেশ্যে বলিউডে এসে প্রথম দিকে ব্যাপক স্ট্রাগল করেন মরক্কো-কানাডিয়ান নাগরিক নোরা। তবে পরে নিজের আসন পোক্ত করতে সক্ষম হন। কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে। এরপর ‘টেম্পার’, ‘বাহুবলি’ ও ‘কিক ২’ সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়ে ঝড় তোলেন। মরক্কান-কানাডিয়ান নাগরিক নোরা টরন্টোতে বেড়ে উঠলেও ‘হৃদয়ে ভারতীয়’ বলে নিজেকে ভাবতে ভালোবাসেন।

সানি লিওন



কানাডা-আমেরিকান নাগরিক সানি লিওন স্থায়ীভাবেই বসবাস করছেন ভারতে। ১৯৮১ সালে অন্টারিওর সার্নিয়া শহরে এক শিখ-পাঞ্জাবি পরিবারে সানির জন্ম। জন্মসূত্রেই তিনি কানাডার বাসিন্দা। বলিউডে দাপিয়ে বেড়ালেও এখনও কানাডিয়ান নাগরিক। এ ছাড়া মার্কিন নাগরিকত্বও রয়েছে। সানির বাবা তিব্বতে জন্মগ্রহণ নিলেও শৈশব কাটে দিল্লিতে। মা হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা। ক্যাথলিক স্কুলে পড়াকালীন সানি বেছে নেন পর্নোজগতের রঙিন দুনিয়া। ‘জিসম ২’ দিয়ে বলিউডে অভিষেক। বিভিন্ন আইটেম গানে তিনি হাজারো তরুণের হৃদয়ে ঝড় তোলেন। ভিনদেশি হয়েও দাপট দেখাচ্ছেন বলিপর্দায়।

নার্গিস ফাখরি



লাস্যময়ী রূপ আর মোহনীয় নাচে দীর্ঘদিন ধরে সিনেমাপ্রেমীদের আবিষ্ট করে রেখেছেন নার্গিস ফাখরি। মূলত আমেরিকান হলেও ভারতের হিন্দি সিনেমায় কাজ করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। নার্গিস ২০১১ সালে ‘রকস্টারে’ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। বলিউডের পাশাপাশি বেশ কিছু হলিউড সিনেমায়ও কাজ করেছেন। ১৯৭৯ সালে নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন এই মডেল-অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নার্গিস ফাখরি বেশ কিছু আইটেম গানে নিজেকে হট লুকে প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..