✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ জনের মৃত্যু: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ২১:৪৯:৪০ |
অভিবাসন পথে ২০২৫ সালে  প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম।

আইওএম আরও জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। তবুও, এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সূত্র: এএফপি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..