✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ধারাবাহিক থেকে দূরে শ্বেতা , মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৮:০০:৪৮ |
‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার পর থেকে আর কোনও ধারাবাহিকে এখনও পর্যন্ত দেখা যায়নি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। তাই বেশ কিছুদিন ধরেই চারিদিকে চলছে নানা চর্চা। তবে কি মা হতে চলেছেন শ্বেতা? সেইজন্যই কি এই বিরতি? কবে পর্দায় আবারও দেখা যাবে তাঁকে? মুখ খুললেন অভিনেত্রী।

দিনকয়েক আগে শেষ হয়েছে রুবেলের ধারাবাহিক ‘তুই আমার হিরো’। তাই এখন দু’জনে একসঙ্গে সুন্দর এই সময়টা উপভোগ করছেন। শ্বেতার কথায়, ‘বেশ কিছু ধারাবাহিকের কথা তো চলছে। আসলে বিয়ের পরে তো আমরা সে ভাবে কোথাও ঘুরতে যাইনি কখনও। কিছু দিন আগে যদিও এদিক-ওদিক ঘুরে এলাম একটু। তা ছাড়া সিরিয়াল শেষ হওয়ার পরে এই মুহূর্তে রুবেলও একটু ব্রেকে আছে। ফলে খুব সুন্দর সময় কাটাচ্ছি দু’জনে।’



বড় পর্দায়ও বেশ কিছু কাজের অফার এসেছে শ্বেতার। তবে সেই সব অফারই ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, ছোট পর্দায়ই ফিরতে চান শ্বেতা। এই ছোট্ট ব্রেকটা রুবেলের সঙ্গে উপভোগ করার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল তাঁর। ফলে অপেক্ষায় থাকা সময়টাকেই সুন্দর ভাবে কাটাচ্ছেন শ্বেতা-রুবেল।

শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি সবদিক সামলে গুছিয়ে সংসারও করছেন শ্বেতা। বললেন, ‘এমন একটা সময় কাটানোর অপেক্ষায় তো অনেকদিন ধরেই ছিলাম। এখন যেমন একসঙ্গে টিভি দেখছি, সিনেমা দেখছি, খেতে, ঘুরতে বা কোনও শুট থাকলে একসঙ্গে যাওয়া এগুলো চলছে। সত্যি বলতে ভীষণ সুন্দর সময় কাটছে আমাদের।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..