✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সিলভার গাউনে গ্ল্যামারাস লুকে ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৪৪:১৪ |
দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া যেকোনো পোশাকেই স্বচ্ছন্দ ও আকর্ষণীয়, এ কথা নতুন নয়। তবে এবার তিনি নিজেকে হাজির করলেন একেবারেই নতুন এক গ্ল্যামারাস রূপে, যা সহজেই কাড়ছে সবার নজর।

সম্প্রতি প্রকাশিত এই লুকে ঝলমলে আভিজাত্য আর আত্মবিশ্বাসের মিশেলে দারুণ এক উপস্থিতি তৈরি করেছেন তিনি। সিলভার টোনের দৃষ্টিনন্দন গাউনে ধরা দিয়ে যেন নতুন করে চমকে দিলেন এই দেশি ডিভা।

গাউনের ডিপ ভি-নেকলাইন তার লুককে দিয়েছে একধরনের পরিমিত আবেদন, যা তার ফিগারকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। বডিস অংশজুড়ে সূক্ষ্ম এমবেলিশমেন্ট ও জ্যামিতিক নকশার টোন-অন-টোন কাজ পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা। নিচের অংশে ফ্রিঞ্জ ডিটেইলিং পুরো আউটফিটে এনেছে চলমান এক স্টাইলিশ ছন্দ।



শিয়ার ফেব্রিকের ফুল স্লিভে ছোট ছোট বিডওয়ার্ক যুক্ত হওয়ায় পুরো লুকটি হয়ে উঠেছে আরও পরিশীলিত ও নজরকাড়া। রেড কার্পেট হোক কিংবা যে কোনো বিশেষ আয়োজন, এই গাউন যেন তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

মেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া। মেকআপ আর্টিস্ট জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্টাইলিংয়ে চোখে দেখা গেছে সিলভার শিমারি আইশ্যাডো ও শার্প আইলাইনারের ড্রামাটিক প্রভাব।

ঠোঁটে ন্যুড-পিচ গ্লসি লিপস্টিক পুরো সাজে এনেছে ভারসাম্য, আর পিচি ব্লাশ ও হাইলাইটার যোগ করেছে উজ্জ্বলতা। চুলের সাজেও ছিল ক্লাসিক ছোঁয়া। সফট ওয়েভে খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসে পুরো লুকে এনে দিয়েছে হলিউড-অনুপ্রাণিত এক টাইমলেস সৌন্দর্য।

গয়নায় রেখেছেন সংযম। কানে ডায়মন্ডের দুল, হাতে আংটি ও ব্রেসলেট। সব মিলিয়ে মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে নুসরাত ফারিয়া আবারও প্রমাণ করলেন, স্টাইল শুধু পোশাকে নয়, তা প্রকাশ পায় ব্যক্তিত্ব ও বহনের ভঙ্গিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..