✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নেটফ্লিক্সের মুনাফায় ৮৩ শতাংশ প্রবৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৯:৩৭:১৩ |
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের নিট মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে।

সম্প্রতি প্রকাশিত শেয়ারহোল্ডারদের একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা প্রায় ৮২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মূলত একটি ব্যবসায়িক চুক্তি বাতিল হওয়ায় বড় অংকের জরিমানা পাওয়া এবং গ্রাহক সংখ্যা বাড়ায় এ প্রবৃদ্ধি দেখা গেছে। খবর আনাদোলু এজেন্সি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে নেটফ্লিক্সের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ কোটি ডলারে, গত বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রাজস্ব বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন, সেবার মূল্য বৃদ্ধি এবং বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়ায় এ উন্নতি সম্ভব হয়েছে।

তবে এবারের মুনাফা বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে একটি চুক্তি বাতিল হওয়া। চুক্তিটি কার্যকর না হওয়ায় নেটফ্লিক্স ২৮০ কোটি ডলারের একটি ‘টার্মিনেশন ফি’ বা বিচ্ছেদ ফি পেয়েছে। এ বিশাল অংকের অর্থ কোম্পানির অন্য আয়ের সঙ্গে যুক্ত হওয়ায় কোম্পানিটির নিট মুনাফা ৫২৮ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছর ছিল ২৮৯ কোটি ডলার। ফলে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২৩ ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অপারেটিং আয় ১৮ শতাংশ বেড়ে ৩৯৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ২৫৭ কোটি ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ মোট রাজস্ব আয় ৫০৭ কোটি থেকে ৫১৭ কোটি ডলারের মধ্যে থাকবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..