✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১২:৫৮:৫৫ |
সন্তানের আগমনের সুখবরের পর আবারও আলোচনায় বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রথম সন্তান কন্যা দোয়া জন্মের পর এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনতেই উচ্ছ্বাসে ভাসছে অনুরাগী মহল।

রবিবার সকালে দম্পতির একটি বিশেষ ঘোষণা সামনে আসে, যেখানে নতুন অতিথির আগমনের ইঙ্গিত স্পষ্টভাবে দেওয়া হয়। সেই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমে আসে। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তাঁদের কন্যা দুয়া, যিনি এবার বড় বোন হতে চলেছেন।

প্রথম সন্তান দোয়া জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। এরপর ২০২৫ সালের অক্টোবরে প্রথমবার তাকে জনসমক্ষে আনেন এই তারকা দম্পতি। সেই মুহূর্ত থেকেই নেটমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট দোয়া।



সাম্প্রতিক ঘোষণায় দেখা যায়, পারিবারিক এক আবেগঘন মুহূর্তে কন্যা দুয়াকে কোলে নিয়ে নতুন সুখবর ভাগ করে নিয়েছেন দীপিকা ও রণবীর। ছবিতে পারিবারিক উষ্ণতা ও আনন্দের আবহ ধরা পড়েছে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

বলিউডের একাধিক তারকা এই সুখবরকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকা এই দম্পতির নতুন অধ্যায় ঘিরে এখন উচ্ছ্বাস তুঙ্গে।

সব মিলিয়ে, প্রথম সন্তানের পর দ্বিতীয়বারের মতো অভিভাবকত্বের পথে পা বাড়াচ্ছেন দীপিকা ও রণবীর। পরিবারে নতুন অতিথির আগমনের খবরে আনন্দে ভাসছে দুই তারকার অনুরাগী মহল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..