সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৯:১৫:০১ |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বলেছিলেন, সিডনি সুইনি যদি নিবন্ধিত রিপাবলিকান হন, তাহলে আমি মনে করি তার বিজ্ঞাপন দারুণ

আমেরিকান ঈগল আউটফিটার্স গতকাল শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখেছে। এর কারণ ডেনিম ব্র্যান্ডটির হয়ে ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনির দ্বিতীয় দফায় বিজ্ঞাপন ক্যাম্পেইন। এক বছর আগেও এ অভিনেত্রীকে নিয়ে ভাইরাল ও বিতর্কিত একটি বিজ্ঞাপন কোম্পানিটির শেয়ারদর বাড়িয়ে দিয়েছিল। খবর রয়টার্স।

গতকাল প্রারম্ভিক লেনদেনে আমেরিকান ঈগলের শেয়ারদর প্রায় ৬ শতাংশ বেড়ে ১৮ ডলার ৮০ সেন্টে পৌঁছায়। নতুন বিজ্ঞাপনটি গ্রীষ্মকালীন ডেনিম শর্টস কালেকশনের জন্য তৈরি, যেখানে রয়েছে লো-রাইজ শর্টস এবং খুবই কম উচ্চতার ‘মাইক্রো স্কর্টস’।

এর আগে অভিনেত্রীকে নিয়ে করা ‘গ্রেট জিনস’ শিরোনামের বিজ্ঞাপন সামাজিকমাধ্যমে বর্ণগত ইঙ্গিত নিয়ে সমালোচনার মুখে পড়েছিল। তবে ওই ক্যাম্পেইনের পর থেকে কোম্পানির শেয়ারদর প্রায় ৭৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সময়ে আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৩৭ শতাংশ বেড়েছে, যা আগের বছরের একই সময়ের ২৪ শতাংশ বৃদ্ধির তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বলেছিলেন, ‘সিডনি সুইনি যদি নিবন্ধিত রিপাবলিকান হন, তাহলে আমি মনে করি তার বিজ্ঞাপন দারুণ।’

ক্রেডিট ও ডেবিট কার্ড ডাটা অনুযায়ী গত গ্রীষ্মের সুইনি ক্যাম্পেইন আমেরিকান ঈগলের জন্য শুধু স্বল্পমেয়াদি মুনাফাই আনেনি; বরং রিপাবলিকান গ্রাহকদের মধ্যে খরচও বেড়েছে বলে জানিয়েছে কনজিউমার এজের গবেষণা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল গুন্থার।

আমেরিকান ঈগল ও ট্যাপেস্ট্রির মালিকানাধীন ট্যাবির মতো পোশাক ও অ্যাকসেসরিজ কোম্পানিগুলো এখন সেলিব্রিটি সহযোগিতার ওপর বেশি নির্ভর করছে। কোম্পানিগুলোর লক্ষ্য হলো ধনী জেন জি গ্রাহকদের আকৃষ্ট করা, যারা প্রয়োজনের বাইরে তুলনামূলক দামি পণ্যেও খরচ করতে আগ্রহী। অন্যদিকে নিম্ন ও মধ্য আয়ের ভোক্তারা এখনো নিত্যপ্রয়োজনীয় খরচের চাপে রয়েছে।

নতুন ক্যাম্পেইন ‘সিড ফর শর্ট: আমেরিকান ঈগল জিন শর্টস’ কোম্পানির সর্বশেষ প্রচেষ্টা, যা শুল্ক-সংক্রান্ত ব্যয়ের চাপের মধ্যেও চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।

কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অধিকাংশ পণ্য এশিয়ার সরবরাহকারীদের কাছ থেকে আসে। তবে চলতি বছরের শেষ পর্যন্ত তাদের হিস্যা প্রায় ২৮ শতাংশ কমে গেছে।

মার্চ মাসে কোম্পানি প্রত্যাশার চেয়ে ভালো বিক্রির পূর্বাভাস দিয়েছে এবং শক্তিশালী ছুটির মৌসুমের ফল প্রকাশ করেছে, যেখানে সিডনি সুইনির মতো তারকাদের নিয়ে মার্কেটিং ক্যাম্পেইন বিক্রি বাড়াতে সাহায্য করেছে।

‘গ্রেট জিনস’ ক্যাম্পেইনটি গত বছর চালু হয়েছিল। ঠিক তার কয়েক মাস পরেই ট্রাম্পের শুল্ক-সংক্রান্ত চাপের কারণে বার্ষিক লক্ষ্যমাত্রা প্রত্যাহার করেছিল কোম্পানি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..