✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিবিসির খবর

হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১২:০২:০৯ |
হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয় এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে ফ্রান্সসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনে কাজ করছি।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের এই অবস্থানের কথা জানাল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..