✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১১:৪১:৩৯ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ পরিকল্পনার ঘোষণার পর ফের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল থমকে গেছে। সামুদ্রিক বিশ্লেষকদের মতে, সীমিতভাবে চলমান জাহাজ চলাচলও হঠাৎ বন্ধ হয়ে গেছে, এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। আর এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে চলমান জাহাজ চলাচল মার্কিন প্রেসিডেন্টের অবরোধ পরিকল্পনার ঘোষণার পর ‘তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে’ বলে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্ট জানিয়েছে। এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে বলেও জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, অবরোধের ঘোষণা দেয়ার আগে রবিবার পর্যন্ত প্রণালি দিয়ে জাহাজ চলাচল কম মাত্রায় হলেও অব্যাহত ছিল। তাদের মতে, শনিবার কিছুটা জাহাজ চলাচল বেড়েছিল, কারণ শিপিং কোম্পানিগুলো সাময়িক যুদ্ধবিরতির ঝুঁকি নিয়ে মধ্যপ্রাচ্য উপসাগর থেকে কিছু জাহাজ বের করে আনতে চাইছিল।

তবে ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণার পর পরিস্থিতি বদলে যায়। লয়েডস লিস্ট বলছে, এখন মনে হচ্ছে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে এবং অন্তত দুটি জাহাজ, যেগুলো প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার পথে ছিল, সেগুলো ফিরে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..