‘হরমুজ প্রণালি হাজার হাজার বছর ধরে উন্মুক্ত ছিল’ উল্লেখ করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ‘আগ্রাসন’ চালানের পর তা বন্ধ করে দেয়া হয়। এখন জলপথটিতে চলাচলে ‘নিরাপত্তা’ দেবে ইরান।
তিনি এও বলেন, প্রণালিটি পুনরায় খুলে দেয়া হবে ‘তখনই যখন যুক্তরাষ্ট্র সত্যিকারার্থে আগ্রাসন প্রত্যাহার করবে’। সম্ভবত লেবাননে ইসরায়েলি হামলার দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি।
খাতিবজাদেহ বলেন, ইরান ‘আন্তর্জাতিক নিয়ম ও আইন’ মেনে চলবে। তবে তিনি উল্লেখ করেন, প্রণালিটি আন্তর্জাতিক জলসীমার মধ্যে নেই এবং নিরাপদ চলাচল ইরান ও ওমানের ‘সদিচ্ছার ওপর’ নির্ভর করবে।
টুনাইট প্রোগ্রামের উপস্থাপক নিক রবিনসন জিজ্ঞেস করেন, নিরাপদ চলাচল মানে কি ইরান প্রতিটি জাহাজের জন্য ফি নেবে না, বা ধ্বংসের হুমকি দেবে না? উত্তরে মন্ত্রী বলেন, ইরান চায় প্রণালিটি ‘শান্তিপূর্ণ’ হোক। তবে নিরাপদ চলাচল দ্বিপক্ষীয় বিষয় এবং যুদ্ধজাহাজ এনে উপসাগর ভুলভাবে বা নিজেদের স্বার্থে ব্যবহার মেনে নেয়া হবে না।
সূত্র: বিবিসি
এ জাতীয় আরো খবর..