✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধবিরতির পর হরমুজ অভিমুখে রওনা ‘বাংলার জয়যাত্রা’র

বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ | ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৭:০৪:৫৪ |
মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আজ ভোরে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে গন্তব্যের পথে অগ্রসর হয়। রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশী নাবিক রয়েছেন।

বিএসসি'র কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, আজ দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়ে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল ‘বাংলার জয়যাত্রা’। এ সময় জাহাজটির গতিবেগ ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ছিল ১০ দশমিক ৮০ মিটার। প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে জাহাজটি।


শেষ খবর পাওয়া পর্যন্ত হরমুজ থেকে ‘বাংলার জয়যাত্রা’র দূরত্ব প্রায় ৪২৫ নটিক্যাল মাইল এবং প্রণালি অতিক্রম করতে আরও প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে। প্রণালি পাড়ি দেয়ার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।

বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরবর্তীতে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে পরদিনই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েত থেকে নতুন কার্গো নেয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা বিবেচনায় সেটি বাতিল করে বিএসসি। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করেও নিরাপত্তা সতর্কতার কারণে আবার আগের অবস্থানে ফিরে যেতে হয়। সর্বশেষ যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় যাত্রা শুরু করেছে ‘বাংলার জয়যাত্রা’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..