✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

হরমুজ প্রণালী খোলা নিয়ে নতুন বার্তা দিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:০৯:২৯ |
ইরান ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তেহরান মনে করে, স্থায়ী যুদ্ধবিরতির জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি নেই। খবর আল জাজিরা’র। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। তবে তিনি আরও বলেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপের কাছে নতিস্বীকার করে না। 
 
এর আগে, রোববার (৫ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী আর কখনও আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।
 
বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..