✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, দুলাভাই আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ২০:৩৩:৩৬ |
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার সাথে তাফসির শুনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর শরিফা খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল)  বিকেলে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিক্টিমের আপন দুলাভাইকে আটক করেছে পুলিশ।

এদিন রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

নিহত শিশু শরিফা গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এছাড়া আটক ব্যক্তি হলেন, শিশুটির আপন দুলাভাই একই উপজেলার লালপুরের বাসিন্দা অন্তর।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফা খাতুন তার নানার সঙ্গে মকরমপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। গত শুক্রবার (৩ এপ্রিল)  সেখানে আয়োজিত তাফসির মাহফিলে অংশ নেয় সে। এরপর বিকেল আনুমানিক ৪টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। এরপর ছায়া তদন্ত শুরু করে পুলিশ। আজ রোববার বিকেলে একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এম.এন ওয়াসিম ফিরোজ বলেন, নিখোঁজ এক শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিক্টিমের আপন দুলাভাই অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..