✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধের আড়ালে কী চলছে, কেন হঠাৎ এত বাড়ল ইসরায়েলের প্রচারণা বাজেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১২:১৯:১৪ |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এখন তা ছড়িয়ে পড়েছে তথ্য ও বয়ানের লড়াইয়েও। এই প্রেক্ষাপটে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইসরায়েল।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়তা বাড়ানো হয়েছে। সংঘাত শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলপন্থী কনটেন্টের পরিমাণ বেড়েছে বলে পর্যবেক্ষকদের দাবি।

ইসরায়েলের দীর্ঘদিনের যোগাযোগ কৌশল হাসবারা নতুন করে আলোচনায় এসেছে। হিব্রু এই শব্দের অর্থ ব্যাখ্যা। বিদেশি দর্শকদের কাছে রাষ্ট্রের অবস্থান তুলে ধরতেই এই কৌশল ব্যবহার করা হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, পররাষ্ট্র মন্ত্রণালয় বহু বছর ধরে এ পদ্ধতি অনুসরণ করছে।

বাজেট তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রচারণা ও পাবলিক ডিপ্লোম্যাসির জন্য প্রায় ২ দশমিক ৩৫ বিলিয়ন শেকেল বরাদ্দ রাখা হয়েছে। যা আগের বছরের ৫৪৫ মিলিয়ন শেকেলের তুলনায় কয়েকগুণ বেশি।

শিক্ষাবিদদের মতে, এই অর্থ ডিজিটাল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া প্রচারণা, বিজ্ঞাপন, কূটনৈতিক কার্যক্রম, ইনফ্লুয়েন্সার ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে কাজের পেছনে ব্যয় করা হয়।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যারেড আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এক মেইল এর উত্তরে বলেন, পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার আশঙ্কা থেকেই এই ব্যয় বাড়ানো হয়েছে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, রাজনৈতিক যোগাযোগেও এই অর্থ ব্যবহৃত হতে পারে।

তিনি আরও বলেন, যুদ্ধের পাশাপাশি তথ্যযুদ্ধ এখন সমান গুরুত্ব পাচ্ছে। মিডিয়া স্কলার ম্যাথিউ ফোর্ড, অ্যান্ড্রু হসকিন্সের মতে, যুদ্ধ এবং তার উপস্থাপন এখন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বৈশ্বিক বার্তা আদান প্রদান এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমর্থন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, মেসেজিং ও পাল্টা মেসেজিং আধুনিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংঘাতগুলো শুধু মাটির লড়াই নয়, বরং ডিজিটাল জগতেও সমান তীব্র। ছবি, ভিডিও, বার্তা খুব দ্রুত মানুষের ধারণা বদলে দিতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..