শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন সেই নায়িকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৯:৩৫:৫৮ |

কিছুদিন আগে রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। 

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি হয় এবং ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও ওঠে।

এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন সেই কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

এসব অভিযোগকে সরাসরি নাকচ করেছেন তিনি। 

শাকিব ইস্যুতে মুখ খুললেন জ্যোতির্ময়ী

অভিনেত্রী বললেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে।

সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’

জ্যোতির্ময়ী কুণ্ডু আরো বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।’

বিতর্ক প্রসঙ্গে প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি সে ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।

No photo description available.

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না—এ বিষয়ে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, ‘তিন শটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি সুস্থ মানুষ দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।

জ্যোতির্ময়ী আরো বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না?’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। “তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে খারাপ লাগে যখন কেউ বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের কাছে পৌঁছে দেয়। ‘প্রিন্স’-এ তিনি আমাকে যেভাবে সমর্থন করেছেন, সেটা ভোলা যায় না। এখন তাকে কেন্দ্র করে একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি—এটা দুঃখজনক।”


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..