সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বহির্নোঙরে এলো জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১১:১৬:০৮ |
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে। 

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইডের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জাহাজটি বন্দরে আসার বিষয়টি  নিশ্চিত করেছেন।

এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।

নজরুল ইসলাম শনিবার (৪ এপ্রিল) বলেন, ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করতে হবে। অন্তত ২ ট্রিপ বা দুইটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে। আশাকরি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে বড় জাহাজটি।

শুক্রবার দুপুরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। সেটি রোববার বন্দর ছেড়ে যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..