✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্ববাজারে সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৭:২০:৫১ |
মূলত ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজার চাপ থাকায় এর প্রভাব পড়েছে খাদ্যশস্যের ওপর

মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে সয়াবিন, ভুট্টা ও গমের দাম বেড়েছে। গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এসব কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। মূলত ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজার চাপ থাকায় এর প্রভাব পড়েছে খাদ্যশস্যের ওপর। কারণ, বর্তমানে জৈব জ্বালানি তৈরিতে সয়াবিন ও ভুট্টার ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।


বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যায়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোতে দীর্ঘদিনের খরা ও অনাবৃষ্টির কারণে ফলন নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ফলন বিপর্যয়ের আশঙ্কায় বিশ্ববাজারে শস্যের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে অনেক মার্কিন কৃষক ভুট্টা ও গম চাষ কমিয়ে দেয়ার কথা ভাবছেন। সার ও জ্বালানির উচ্চমূল্যের কারণে চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় লাভের বদলে লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। ফলে সামনের দিনগুলোতে বৈশ্বিক বাজারে এসব নিত্যপণ্যের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..